ভোলা প্রতিনিধি
জেলেদের সঠিকভাবে খাদ্য সহায়তা প্রদান, আইডি কার্ড সংশোধন ও হালনাগাদকরণের পাশাপাশি জেলেদের হয়রানি থেকে মুক্তিসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন করেছে কয়েক শতাধিক জেলে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন জেলে সমিতির নেতারা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখা সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন অর রশীদ, বাংলাদেশ মত্স্যজীবী সমবায় সমিতির ভোলা জেলার সভাপতি মো. নূরুল ইসলাম প্রমুখ।
