ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের কারাদণ্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে সুজন ঋষি নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম শরিফুল হক তাকে এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সোনাতন ঋষির ছেলে।