মুস্তাফিজকে স্বাগত জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:৩৮
আইপিএল এর দল বদলে মুস্তাফিজুর রহমানের ঠিকানা এবার মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলের হয়ে আইপিএল খেলার জন্য শনিবার বিকেলেই মুম্বাইর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশের কাটার মাস্টার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ তথ্য মোস্তাফিজই জানিয়েছিলেন ভক্তদের। এবার ভারতে পৌঁছার পর মুম্বাই শিবিরে যোগ দেয়ার খবরটিও জানিয়েছেন এই পেসার। তাকে স্বাগত জানিয়েছে দলটিও।
 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘন্টাখানেক আগে একটি ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। যে ছবিতে মুম্বাই ইন্ডিয়ান্সের স্যুটকেসসহ কাঁধে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের পেস সেনসেশন। তিনি মুম্বাই শিবিরে যোগ দিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
 
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুকেও একই ছবি শেয়ার করে তাকে স্বাগত জানানো হয়।  
 
 
আইপিএলে নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় আসরে যদিও খুব বেশি সার্ভিস দিতে পারেননি। নিজের ফর্মও ভালো ছিল না। এ কারণে এবার হায়দরাবাদ মুস্তাফিজকে আর ধরে রাখেনি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দীর্ঘদিনের পেসার, শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গাকে আর দলে রাখেনি। তার পরিবর্তে পেসার হিসেবে বাছাই করে নিয়েছে মুস্তাফিজকে।
 
ইত্তেফাক/রেজা