দিনাজপুর অফিস
বীরগঞ্জে ১৫ এপ্রিল পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন বাবুল (মোবাইল প্রতীক) ৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ানুল ইসলাম রিজু (জগ প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৬৩ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলতি দায়িত্ব মো. নুর ইসলাম (নৌকা প্রতীক) ১ হাজার ৬০৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পৌর আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন আবু (নারিকেল গাছ) ৭০ ভোট পেয়েছেন।
প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, র্যাব, বিজিবিসহ আইন- শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
