রাজধানীর নয়াপল্টনে রবিবার বিদ্যুৎস্পৃষ্টে রাজীব হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নয়া পল্টনের মসজিদ গলির ৮৪/৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
পল্টন থানার এসআই আব্দুল্লাহ বিশ্বাস জানান, রাজীব নয়াপল্টন এলাকার একটি পানির কারখানায় কাজ করতেন। ভ্যানে করে পানিভর্তি জার পল্টন এলাকার দোকানে সরবরাহ করতেন তিনি।
সকাল ১০টার দিকে ভ্যানে করে পানির জার নিয়ে যাচ্ছিলেন তিনি। নয়াপল্টনের ১৪ নম্বর বাড়ির সামনের সড়কে বিদ্যুতের ঝুলন্ত তার ভ্যানে স্পর্শ করে। এতে রাজীব বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
