চুয়াডাঙ্গায় ইটভাটায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর গ্রামের ইটভাটা শেখ ব্রিকসের মাটি চাপা পড়ে মঙ্গলবার দুইজন শ্রমিক মারা গেছে। নিহত শ্রমিকরা হলো- দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে বাবু ও একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালাচাদ মণ্ডলের ছেলে হান্নান।

ঘটনার পর থেকে জয়রামপুরের শেখ ব্রিকসের মালিক আবুল কাশেম পলাতক রয়েছে।