পীরগাছায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১৫

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় মঙ্গলবার ট্রাক্টর চাপায় হাসানুর রহমান হাসান (১১) নামে এক শিশু নিহত হয়েছে। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের নারীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই ইউনিয়নের উত্তর তাম্বুলপুরের রুহুল আমিনের ছেলে।

ঘটনার পরেই চালক ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।