বিরামপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় এক নারী হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিরামপুর উপজেলার জোতজয়রামপুর গ্রামের মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনের মেয়ে মতিয়া বেগম (৩২) শহরের কলাবাগান মোড়ে হোমিও চিকিৎসক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়া বেগম বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যান। দুপুরে ব্যাটারি চালিত অটোতে করে তিনি ফেরার পথে টাটকপুর মোড়ে অটো থেকে পড়ে যান। এসময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চাল বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
থানার ওসি আব্দুস সবুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের অনতি দূরে ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে।
ইত্তেফাক/এসএস
