জাফর ইকবাল নিজ কর্মস্থলে যোগদান করেছেন

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৮:২৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ কর্মস্থলে যোগদান করেছেন সোমবার।  ড. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে নিজ অফিস রুমে যোগদান পত্রে স্বাক্ষর করেন তিনি দুপুর সাড়ে ১২টায়।
 
এসময় তিনি বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। শারীরিক অবস্থা আগেই ভালো হলেও রবিবার ডাক্তাররা আমাকে ছাড়পত্র দেন। অনেক দিন ক্লাস না নেয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তবে আমার সহকর্মারা তা অনেকাংশে পুষিয়ে নিয়েছেন। সম্ভব হলে আজ থেকেই ক্লাস নেয়া শুরু করব।
 
এদিকে জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জালালাবাদ থানার এএসআই মো. মিরাজ উদ্দিন বলেন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্যারের অফিসের সামনে, কর্মস্থলের ভবনের নিচে ও স্যারের বাসার সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।
 
উল্লেখ্য গত ৩ মার্চ তাকে হত্যার উদ্দেশ্যে ফয়জুল নামের এক যুবক ছুরি নিয়ে শাবি ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে দিন দুপুরে হামলা চালালে তিনি আহত হন। প্রধমে তাকে সিলেটে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার সিএমএইচে চিকিৎসা দেয়া হয় এবং সুস্থ হয়ে নিজ কর্মস্থলে যোগদেন করেন।
 
ইত্তেফাক/আরকেজি