স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মস্কোর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বলা হয়, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের বসে থাকলে চলবে না। সরকারের ভাল কাজের প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে। স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের সরকার বিরোধী অপপপ্রচার রুখতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহরিয়াজ মিতু, প্রবাসী পরিষদের সভাপতি শহীদুল হক শানু, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার শিক্ষা ও তথ্য গবেষণা সম্পাদক সৌরভ এলাহী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও বাংলা প্রেসক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার, সাধারণ সম্পাদক স্বরুপ দেব, সহ-সভাপতি আনিতা বিশ্বাস। সভা সঞ্চালনা করেন রাশিয়া শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাশিয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুরারী সরকার, সাংগঠনিক সম্পাদক রিফাত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক জিয়াউদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক ফয়সাল আলম প্রাইম প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাক/নূহু
