ইরানকে মোকাবেলায় ইসরাইলকে স্বীকৃতি দিতে আপত্তি নেই সৌদি যুবরাজের

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:৫৯
ইসরাইলিদের মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই নিজস্ব ভূমির পূর্ণ অধিকার আছে।’
 
যদিও ইসরাইল রাষ্ট্রের জন্মের পর থেকে তাকে কখনোই স্বীকৃতি দেয়নি সৌদি আরব। কিন্তু সৌদি যুবরাজের এই বক্তব্যকে ইসরায়েল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তন সংক্রান্ত ‘খুবই গুরুত্বপূর্ণ’ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
IMG0
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন, দু’পক্ষই মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের বিশাল হুমকি বলে মনে করছে। ফলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভাল করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এমনকি গত নভেম্বরে ইসরাইলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানকে মোকাবেলায় তার দেশ প্রয়োজনে সৌদি আরবের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্যেও প্রস্তুত রয়েছে।
 
সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসলাম পন্থী সশস্ত্র জঙ্গিদের উত্থানকেও দুই দেশই বর্তমান সময়ের বড় ঝুঁকি বলে মনে করে। ফলে গত কয়েক মাসে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক বেশ নিবিড়ও হয়ে উঠেছে। এছাড়া সিরিয়া পরিস্থিতি এবং ইরান এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির ফলেও কিছুটা শঙ্কিত ইসরাইল। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু