পাপুয়া নিউগিনিতে পুলিশের গুলিতে ৩ ডাকাত নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৯:৪৬
পাপুয়া নিউ গিনির লে শহরে পুলিশের গুলিতে তিন সশস্ত্র লোক নিহত হয়েছে। প্রকাশ্য দিবালোকে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
 
সোমবার সকাল সাড়ে নয়টায় পাঁচ জনের ডাকাত দল একটি চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠানে ডাকাতি করার সময় পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের এক মালিক ও এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু