ইত্তেফাক রিপোর্ট
প্রথমবারের মতো ঢাকা শিশু হাসপাতালে চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে গত সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপারসন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন (সাজু), দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদসহ হাসপাতালের সিনিয়র অধ্যাপক ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিত্সক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীবৃন্দ।
