বেগম খালেদা জিয়া ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনের মুক্তির দাবিতে রাজধানীর টিকাটুলি থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
বুধবার এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক এম এ গাফফার।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল শিকদার, সরকারি হোমিওপ্যাথিক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম নাদিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
