যুবলীগ কর্মী খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ গ্রেফতার ৪

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৬
চট্টগ্রামে যুবলীগ কর্মী মো. মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আলী আকবর এই মামলার এজাহারভুক্ত আসামি। সিএমপি’র উপ-কমিশনার (বন্দর জোন) হারুনুর রশিদ হাজারী বিষয়টি নিশ্চিত করেন। 
 
গত ২৬ মার্চ নগরীর সল্টগোলা এলাকায় মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সভা চলাকালীন প্রতিপক্ষের হামলায় খুন হন যুবলীগ কর্মী মো. মহিউদ্দিন। এ ঘটনায় হাজী ইকবাল ও তার ভাই মুরাদসহ ১৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন মহিউদ্দিনের মা নুর নেছার বেগম। এর আগে মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ।  
 
ইত্তেফাক/ইউবি