সিআইএ'র রিপোর্ট ভুয়া: সৌদি প্রিন্স

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:২২

মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ)-কে বিশ্বাস করা যায় না। এছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে সিআইএ, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার যে রিপোর্ট প্রকাশ করেছে সেটি সন্দেহজনক। গতকাল শনিবার সৌদি রাজপরিবারের সিনিয়র প্রিন্স তুর্কি আল ফয়সাল এসব কথা বলেন।   

তিনি বলেন, সিআইএ পরিস্থিতির মূল্যায়নে অনেক ঘটনার সঠিক সত্য  প্রকাশে  মান খারাপ। এর অনেক উদাহরণ আছে। গতকাল সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিআইএকে যুক্তরাষ্ট্র কেন কাঠগড়ায় দাঁড় করায় না, তার কারণ খুঁজে পাইনা আমি। ইস্তাম্বুলের দূতাবাসে কি হয়েছে, কে খুন করেছে, কে দায়ী, কে নয়, এ বিষয়ে এটিই আমার উত্তর, বলেন তুর্কি আল ফয়সাল।   

খাশোগি হত্যাকাণ্ডে সিআইএ তাদের দেশের ভিতরে কেন বিচার করছে না। তুরস্কের কনস্যুলেটের ভিতরে খাশোগিকে কে হত্যার  নির্দেশ দিল, কে হত্যা করলো তা তাদের দেশের ভিতরে বিচার করুক। 

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করে। সিআইএ'র দাবি খাশোগিকে হত্যার নির্দেশ সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান দেন। 

তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিআইএর দাবি সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, সিআইএ এখনো চুড়ান্ত রিপোর্ট প্রকাশ করেনি।

অন্যদিকে সৌদি আরবের পক্ষ থেকে বরাবর খাশোগি হত্যায় যুবরাজের কোন হাত নেই বলে শুরু থেকে দাবি করে আসছে। তথ্য সূত্র: আল-জাজিরা/রয়টার্স। 

ইত্তেফাক/এসআর