কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
জানা যায়, গতকাল রাতে টেকনাফ মডেল থানার পুলিশ পৌর এলাকার কুলালপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ১২কেজি গাঁজাসহ নজিমা খাতুন (২৩) নামের ওই নারীকে হাতে নাতে আটক করে। আটককৃত নারী ওই এলাকার নুরুল কবিরের স্ত্রী বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবা ও গাঁজাসহ আটক নারীকে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ সদা জিরো টলারেন্সে জানিয়ে তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসএস
