অনন্যা শীর্ষ দশ সম্মাননা অনুষ্ঠান শনিবার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২১:১৪
আগামীকাল শনিবার পাক্ষিক অনন্যা পথচলার ৩০ বছর অতিক্রম করছে। সেই সঙ্গে ২৫ বছর পূর্তি হচ্ছে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’।
 
১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেয়া শুরু হয়। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বছরের আলোচিত ১০ কৃতী নারীকে এই সম্মাননা জানানো হয়। গত ২৪ বছরে ২৪০ জন সংগ্রামী নারী পেয়েছেন এই সম্মাননা। আগামীকাল শনিবার বিকাল ৪.১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
২০১৭ সালের সম্মাননার জন্য মনোনীত দশ নারীকে এই সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোসাম্মৎ নাজমানারা খানম (প্রশাসন), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীদের স্বাবলম্বিতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ অধিকার কর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জেবিন (সমাজকর্মী), শারমিন সুলতানা (সংগীত) ও মারিয়া মান্দা (ক্রীড়া)।
 
ইত্তেফাক/ইউবি