ধামরাইয়ে স্থগিত কেন্দ্রে আজ ভোট

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৪১

ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট ও তথ্য গোপনের অভিযোগে স্থগিত হওয়া কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট হচ্ছে আজ। গত ৩১ মার্চে ধামরাই উপজেলা নির্বাচনে ১৪৭ কেন্দ্রে নৌকার প্রার্থী মো. মিজানুর রহমানের চেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন আনারস প্রতীকে ১৫৬৫ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত কেন্দ্রে ভোটার ১৮৯১। কান্দা পটল কেন্দ্রে পুনঃ ভোটের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম ও ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।