রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, চৌদ্দগ্রামের সাবেক সাংসদরা কোন উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট করেছে। অতীতে বিএনপি-জামায়াত ভোটে আওয়ামী লীগের সাথে জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
শনিবার বিকেলে নবনির্মিত চৌদ্দগ্রাম পৌর ভবনসহ ৪৩ কোটি ১৭ লাখ ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন পাঁচটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরভবনের সামনে আয়োজিত বিশাল সমাবেশে পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারুনুর রশীদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, নাঙ্গলকাট পৌরসভার মেয়র আবদুল খালেক, চান্দিনা পৌরসভার মেয়র মফিজুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
