সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাতেও থাকবে, বিরোধী দলেও থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কোন পক্ষ বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। আজ নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদ মাঠে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের না হলে তার বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।’
তিনি বলেন, দেশের উন্নয়ন হয়েছে, কৃষক ঠিকমতো সার, বীজ, বিদ্যুৎ ও সেচ পাচ্ছেন। শিক্ষার্থীরা বছরের প্রথমে নতুন বই, উপবৃত্তি পাচ্ছে, রাস্তঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে।
ইত্তেফাক/এমআই
