লন্ডনে পরিবেশবাদীদের বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। গতকাল মঙ্গলবারও বিক্ষোভকারীরা ওয়াটার লু সেতু, পার্লামেন্ট স্কোয়ার এবং অক্সফোর্ড সার্কাসের সামনে বিক্ষোভ করেছেন। তারা সেখানে রাতভর অবস্থান করেন। রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এর ফলে ৫ লাখ লোক ক্ষতির সম্মুখীন হয়েছেন। দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশবাদীরা জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন। -বিবিসি
