চেন্নাইকে ১৬৬ রানের লক্ষ্য দিল মুস্তাফিজের মুম্বাই

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২২:২৩
চেন্নাই সুপার কিংসকে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশের কাটারখ্যাত মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ানস। শনিবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে দলটি।  
 
ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের শুরুটাই ভালো হয়নি। ২০ রানের মধ্যে দুই ওপেনার এভিন লুইস ও রোহিত শর্মার উইকেট হারায় তারা। এরপর ইশান কিশান ও সুরিয়া কুমার যাদব ইনিংস মেরামতের দায়িত্ব নেন। তৃতীয় উইকেটে এ দুজন ৭৮ রানের জুটি গড়েন। সমান ২৯টি করে বল খেলে যাদব ৪৩ ও কিশান ৪৩ রান করেন। 
 
পরে হার্দিক পান্ডে ও ক্রুনাল পান্ডে ঝুটি বাঁধেন। এ দুজন ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। এর মধ্যে ক্রুনাল ২২ বল থেকে ৫টি চার ও দুটি ছক্কার মারে ৪১ রান। আর ২০ বল থেকে ২২ রান করা হার্দিক ছিলেন কিছুটা শ্লথ গতিতে। চেন্নাইয়ের পক্ষে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন সর্বোচ্চ দুটি এবং ইমরান তাহির ও দীপক কাহার একটি করে উইকেট নেন। মুম্বাইয়ের একাদশে মুস্তাফিজ থাকায় তার বোলিং দেখার সুযোগ থাকছে ম্যাচে।  
 
ইত্তেফাক/কেআই