রাশিয়ায় গুপ্তচরবৃত্তি, নরওয়ের নাগরিকের ১৪ বছরের জেল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০০:৪৪

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের এক নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রুশ যুদ্ধজাহাজে ফ্রোড বার্গকে এই কারাদণ্ড দেয়া হয়। ২০১৭ সালে বার্গকে গ্রেপ্তার করা হয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। বার্গ রাশিয়া-নরওয়ের সীমান্তে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তার সঙ্গে রাশিয়ার কিছু নাগরিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছিল। বার্গ স্বীকার করেছেন যে নরওয়ের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন তিনি। তবে যুদ্ধজাহাজের মিশন সম্পর্কে তিনি কিছুই জানেন না। বার্গের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে ক্ষমা চাওয়া হবে। -বিবিসি