রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুরে ভারতীয় জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে প্রায় ৪০ লাখ রুপি মূল্যমানের ভারতীয় জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকাল থেকে এ অভিযান শুরু হয়। সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই চক্রটির ব্যাপারে আমাদের কাছে তথ্য ছিল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মিরপুরের দক্ষিণ মনিপুরের ৩২২/এ নম্বর মোল্লাপাড়ার একটি বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে জাল মুদ্রা তৈরির মেশিন, কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ছাড়া ওই বাসা থেকে একাধিক জাল মুদ্রা তৈরির কারিগরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
ইত্তেফাক/ইউবি
