নরসিংদীতে কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৫১
কোটা সংস্কার দাবিতে সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীতে সাধারণ ছাত্রছাত্রীরা গণপদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার জেলার সাধারণ ছাত্র-ছাত্রীরা এসকল কর্মসূচি পালন করে।
 
সকালে নরসিংদী সরকারি কলেজের তমালতলা থেকে ছাত্র-ছাত্রীরা এক বিশাল গণপদযাত্রা বের করে নরসিংদী প্রেসক্লাবে এসে তা শেষ হয়। এসময় তারা প্রেসক্লাবে সামনে দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
 
মানববন্ধন কর্মসূচিতে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, শাহেন শাহ, সাদ্দাম হোসেন, এমদাদ প্রমুখ। এসময় বক্তারা চাকরি ক্ষেত্রে বিদ্যমান ৫৬% কোটা কমিয়ে ১০% নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করে।
 
উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত সাতবার সারাদেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
 
ইত্তেফাক/আরকেজি