মাঠে নেমেই আইপএলে রেকর্ড মুজিবের

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২১:০৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে আজ নিজের অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার মুজিব-উর-রহমান। 
 
চলতি আসরের দ্বিতীয় ম্যাচে আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১৭ বছর ১১ দিন বয়সে খেলতে নামেন মুজিব। ফলে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হলো মুজিবের। 
 
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সরফরাজ খান। ১৭ বছর ১৭৭ দিন বয়সে তিন বছর আগে আইপিএলে খেলতে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছিলেন সরফরাজ। অবশ্য এদিন খারাপ বল করেননি এই আফগান তরুণ। চার ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। 
 
ইত্তেফাক/কেআই