জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে জবির শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে। পরে ওই মিছিলটি রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নিয়েছে। একারণে ওই অঞ্চল দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
IMG0
উল্লেখ্য, গতকাল রবিবার রাতে শাহবাগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর পুলিশ হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এসএস
