ঢাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া, পিছু হটলো ছাত্রলীগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৫:২০
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।আন্দোলনকারীদের ধাওয়ার মুখে এক পর্যায়ের ছাত্রলীগের সদস্যরা পিছু হটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১টার পর শাহবাগের দিকে থেকে হেঁটে এবং মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে আসে। এরপর তাদের ধাওয়া দেয়। পরে তারাও ধাওয়া দেয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে আন্দোলনকারীরা মোটরসাইকেট ভাঙচুর করে।
 
আন্দোলনকারীদের দাবি, তারা হামলা করেননি। তাদের ভেতরে বহিরাগতরা প্রবেশ করেছে। তারাই এ কাজ করেছে।
 
এদিকে, শাহবাগে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
 
ইত্তেফাক/কেকে