আড়াইহাজারে নকলের দায়ে ১০ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৫
আড়াইহাজারে নকলের দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার আইসিটি পরীক্ষা চলাকালীন আড়াইহাজারের দুইটি কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান বলেন, পরীক্ষায় অসাদুপায়ের দায়ে সরকারি সফর আলী কলেজ কেন্দ্র থেকে ৩ এবং আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭জনকে বহিষ্কার করা হয়েছে।
 
অপরদিকে একই দিনে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র  প্রবেশ করায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান ৫জন বহিরাগতকে আটক করার আদেশ দেন। পরীক্ষা শেষে মুচলেকার মাধ্যমে তাদের ক্ষমা করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি