ক্রমেই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তুলা চাষ জনপ্রিয় হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী এ উপজেলায় তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ শত বিঘা। চলতি বছর এ উপজেলায় লক্ষমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি ১৩৫ হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে।
ধারণা করা হচ্ছে, উপজেলায় এ বছর ১৩৫ হেক্টর জমি থেকে ১০ হাজার মণ তুলা উৎপাদন হবে।
গত বছর ২ হাজার ২শত টাকা মণ দরে সরকার তুলা ক্রয় করলেও চলতি বছর সরকার মণপ্রতি ২শত টাকা বাড়িয়ে ২ হাজার ৪শত টাকা নির্ধারণ করেছে।
মিরপুর উপজেলা কটন ইউনিট অফিসার আবদুস সাত্তার বলেন, এ বছর তুলার দাম বাড়ায় চাষীরা খুশি হয়েছেন। এবার ফলন বেশি হবে।
তিনি আরো জানান, তুলার বহুবিধ ব্যবহার হয়। এক মণ তুলায় ২৮ কেজি তুলা বীজ ও ১২ কেজি ফ্রেশ তুলা থাকে। তুলা বীজ ভোজ্যতেল ও গ্লিসারিন হিসাবে ব্যবহার হয়। এক কেজি তুলা বীজে অপরিশোধীত ৬০০ গ্রাম তেল উৎপন্ন হয় এবং পরিশোধন করলে এক কেজি তুলা বীজ থেকে ৪০০ গ্রাম ফ্রেশ ভোজ্য তেল পাওয়া যায়।
ইত্তেফাক/নূহু
