ইবিতে বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা শুরু ১৪ তারিখ

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১০:২৬
বাঙালি জাতির মহোৎসব পহেলা বৈশাখ ১৪২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) তিন দিনব্যাপী বৈশাখী ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. সাহেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠান একটি সার্বজনীন উৎসব, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ এক ও অভিন্নভাবে এই মিলন মেলায় সম্পৃক্ত হয়। বাঙালি জাতির প্রাণের এই মহোৎসব কে সফল করতে ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক পরিসবে প্রস্তুতি নিয়েছে।
 
ভিসি বলেন, এই বছরে পহেলা বৈশাখের উৎসবের সাথে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা যুক্ত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, বাঙালি বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, ঢাবির চারুকলা ইনস্টিটিউট বৈশাখী সম্ভার নিয়ে আগমন, শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন স্টলে নিত্য নতুন প্রদর্শনের মাধ্যমে এবারের আয়োজন এক নতুন মাত্রায় উপনীত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্বোধনী শক্তি প্রকাশের সুযোগ পাবে। প্রাণের এই উৎসবকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সকলের সাহায্য সহযোগিতা কামনা করি।
 
ইত্তেফাক/এসএস