শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামে ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুর নাম মুক্তা (৪)। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
জানা যায়, ডামুড্যা থেকে রিকশা করে মা ও মেয়ে বাড়ি যাওয়ার পথে ট্রলির সাথে রিকশার ধাক্কা লাগে। এসময় মা-মেয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মুক্তা নিহত হয়। আহত মা সেলিনা বেগমকে দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ডামুড্যা থানার অফিসার ইন চার্জ নজরুল ইসলাম, এএসআই ওসমান সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং ট্রলি জব্দ করেন।
ইত্তেফাক/এসএস
