সুনামগঞ্জে মাটি চাপা পড় ২ নারী শ্রমিক নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৬:৫২
সুনামগঞ্জে নদী চর কেটে বালু উত্তোলনের সময় মাটি চাপা পড়ে ২ নারী শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চলতি নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণতলা গুচ্ছ গ্রামের সাঈদ মিয়ার স্ত্রী রাহিমা বেগম (২৫) ও একই গ্রামের খুর্শেদ মিয়ার মেয়ে আলেহা খাতুন (৩০)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর সীমান্তের ডলুরা এলাকা থেকে প্রতিদিন হাজারো শ্রমিক বালু-পাথর উত্তোলন করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বালু উত্তোলনের সময় মাটি চাপা পড়েন শ্রমিক রাহিমা বেগম ও আলেহা খাতুন। পরে মাটি কেটে এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন অন্য শ্রমিকরা।
 
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি