গাজীপুরে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২১:১৩
গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে ১৩ মাস বয়সী অপহৃত শিশু আলিফকে উদ্ধার করেছে র‌্যাব। গত সামবার রাতে র‌্যাব-১ এর একটি দল ঢাকার খিলগাঁও এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্দঅর করে। এসময় অপহরণকারী বেলায়েত হোসেনকেও গ্রেফতার করা হয়। 
 
জানা গেছে, শিশুটির বাবা হারুনুর রশিদ একজন ব্যবসায়ী। সেমাবার সকালে শিশু আলিফকে অপহরন করে  করে ঢাকায় নিয়ে আসে বেলায়েত হোসেন। এরপর তার বাবার মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকাও দাবি করা হয়। মুক্তিপণ না পেলে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দেয় অপহরণকারী। বিষয়টি শিশু আলিফের বাবা র‌্যাব-১ এ জানালে র‌্যাব শিশটিকে উদ্ধারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই খিলগাঁওয়ের গোড়ান থেকে বেলায়েতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী সেখান থেকে আলিফকে উদ্ধার করা হয়। 
 
র‌্যাব-১ এর একজন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত জানিয়েছে, টাকার জন্য সে আলিফকে অপহরণ করেছে। টাকা না পেলে শিশুটিকে মেরে ফেলার পরিকল্পনা ছিল তার। তবে র‌্যাব অক্ষত অবস্থায় আলিফকে উদ্ধার করে তার বাবা-মায়ের কোলে দিয়েছে।
 
ইত্তেফাক/এমআই