রাজধানীর যাত্রাবাড়ীতে ব্রিফকেসে ভর্তি এক নারীর লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের কুতুবখালি প্রান্তের টোল প্লাাজার পাশে একটি দোকানের সামনে থেকে ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, আজ সকাল ১০টায় পথচারীরা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রলি ব্যাগ খুলে দেখতে পায় সেখানে পেট থেকে দুই পায়ের খণ্ডিত অংশ। উপরের অংশ এখনো পাওয়া যায় নি।
ইত্তেফাক/এমআই
