বড়লেখায় শিশু ধর্ষণ, ধর্ষক আটক

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ২২:২৯
বড়লেখা উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর আলম (১৯)। সে উপজেলার ইসলামনগর (বোবারথল) গ্রামের আব্দুল লোকমানের ছেলে। মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি ফিরছিল। স্থানীয় কড়ইছড়া গ্রামের মসজিদের কাছে আসামাত্র আগে থেকে সেখানে ওত পেতে থাকা জাহাঙ্গীর আলম (১৯) তার গতিরোধ করে। পরে তাকে বেঁধে ধর্ষণ করে।
 
খবর পেয়ে এসআই জাহাঙ্গীর আলম এলাকায় গিয়ে ওইদিন (মঙ্গলবার) রাতে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে আটক করেন। ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘এই ঘটনায় আসামি আটক ও মামলা হয়েছে। জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/আরকেজি