তাপমাত্রা আরও বাড়তে পারে

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৪:০৭

সারাদেশে বাড়ছে তাপমাত্রা। অস্বস্তিকর গরমে অতিষ্ট হয়ে উঠছে জনজীবন।আগামী তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪. ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: বরিশালে বাসচাপায় স্থুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইত্তেফাক/এমআরএম