দুর্নীতি দমন কমিশনার এএফএম আমিনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে পরিদর্শনে গিয়ে বিনামুল্যে বিতরণের এক হাজার পিস স্যালাইন উদ্ধার করেছে। সরবরাহ থাকা সত্বেও রোগীদের না দিয়ে স্টোরে মজুদ রাখার দায়ে ডায়েরিয়া ওয়ার্ডের স্টোর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দুদক কমিশনার।
দুপুর ১২টার দিকে দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম আকস্মিকভাবে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, যে কলেরা স্যালাইন রোগীদেরকে বাহির থেকে কিনতে হচ্ছে। এরপর তিনি স্টোর পরিদর্শন করেন। সেখানে এক হাজার কলেরার স্যালাইন স্টোরের ভেতরে দেখতে পান। তার সঙ্গে থাকা দুদকের টিম এগুলো উদ্ধার করে।
সরকারিভাবে বরাদ্দকৃত কলেরার স্যালাইন রোগীদের না দিয়ে স্টোরে মজুদ রাখার বিষয়ে স্টোর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মুনিরা ইয়াসমিন কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরবর্তীতে স্টাফ নার্স মুনিরা ইয়াসমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার।
ইত্তেফাক/ইউবি
