রাজশাহী মহানগরীতে ৭০ মাদকসেবীকে আটক করেছে র্যাব। ‘মাদকের ড্যান্ডি’ হিসেবে পরিচিত মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার বিকেলে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৭০ মাদকসেবীর মধ্যে ৫৬জনকে ভ্রাম্যমাণ আদালতে চার মাস করে এবং আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৬জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, ৭০ মাদকসেবী গুড়িপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকসেবন করছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি
