ফকিরহাটে ৫শ’গ্রাম গাঁজাসহ এক কিশোর আটক

আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ২২:৩৪

ফকিরহাটের কাটাখালীতে ৫শ’ গ্রাম গাঁজাসহ এক কিশোরকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী হইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জামাল শেখের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাসকাটা গ্রামের আব্দুল হামিদের পুত্র আমিনুর (১৭) বাজারের ব্যাগে করে গাঁজা বহনকালে কাটাখালী বাসস্ট্যান্ডে তাকে তল্লশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে পলিথিনে পেঁচানো অবস্থায় ৫শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুর জানায়, তার মা মেরিনা বেগমের (৩৫)  নির্দেশে মাদক বহনকালে সে ধরা পড়ে।

কাটাখালী হাইওয়ে থানার আফিসার ইনচার্য (ওসি) কে এম আজিজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মা ও ছেলে দুজনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/নূহু