চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় চলিত পিএইচসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী সন্তান প্রসব করেছে। রবিবার সকাল সাড়ে ১০টায় বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে তার পেটের ব্যথা শুরু হলে তাকে পরীক্ষার হল থেকে পাশের রুমে নেওয়া হয়। খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার সন্তান ওই ছাত্রীর সন্তান প্রসব করান।
ওই ছাত্রী বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: নেশা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্যানিটারি ন্যাপকিন!
ঘটনার সত্যতা স্বীকার করে বাঁশখালী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার জানান, সন্তান ও মাকে স্কুল থেকে হাসপাতালে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই শিক্ষার্থী কোন আত্মীয়-স্বজন আসেনি।
ইত্তেফাক/বিএএফ
