নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের পরাজিত গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে জিততে হবে। পরাজিত গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ী না হতে পারলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
আজ ঢাকায় ডিআরইউ ভবনের স্বাধীনতা হলে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে এ সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আশিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, আব্দুল মালেক, এ বি এম সুলতান আহমেদ প্রমুখ। বাসস।
ইত্তেফাক/রেজা
