বাকৃবিতে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:৫৯
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাংলা ১৪২৫ নতুন বছরকে বরণ করে শনিবার সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।
 
বিশ্ববিদ্যালয়ের ধুমকেতু ক্লাব থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
 
ইত্তেফাক/আরকেজি