জবিতে বাংলা বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৯
মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন করা হয়েছে। জবি থেকে সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
এতে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক সমিতি, ছাত্রনেতারা।
 
শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় ‘জাতীয় ফল কাঁঠাল’। পাশাপাশি ছিল কাঠবিড়ালী, শেয়াল, তাল, কামরাঙ্গাসহ দেশিয় বিভিন্ন ফল-ফলাদির প্রতিকৃতি, পুতুল, পাখি, পেঁচা ও রাজা-রানীর মুখোশ, ঘোড়া, সিকা, সরা, অন্যান্য লোকজ ঐতিহ্য, অলংকৃতপাত্র ইত্যাদি।
 
ইত্তেফাক/আরকেজি