স্প্যানিশ ফুটবল লিগে আগামীকাল চারটি ম্যাচ রয়েছে। মাঠে নামছে দুই বড় দল অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় নিজেদের মাঠে অ্যাথলেটিকোর প্রতিপক্ষ লেভান্তে। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অ্যাথলেটিকো। সমানসংখ্যক ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তমস্থানে লেভান্তে।
৩২তম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ মালাগা। সফরকারী হিসেবে এ ম্যাচে মাঠে নামবে সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করা রিয়াল। ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মালাগা। বাসস।
ইত্তেফাক/রেজা
