নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫জনের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৪
নওগাঁর পোরশা ও পত্মীতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আটজন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে পোরশা ও পত্মীতলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
 
পোরশা: পোরশা উপজেলার কুশারপাড়া এলাকায় সকালে বাস-ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তারা হলেন, উপজেলার কোচনা গ্রামের আব্দুছ ছালাম, একই গ্রামের আসরাফুল ইসলাম। অপর অজ্ঞাত দুই নারী বিভিন্ন হাসাপাতালে ভর্তির পর তারা মারা গেছেন।
 
আহতরা হলেন, উপজেলার মশবই গ্রামের রাতিন ও তার স্ত্রী মিনতী, কোচনা গ্রামের সিরাজুল, রবিউলসহ ৭জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বাস-অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।
 
পত্মীতলা : ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সকালে সাপাহার যাচ্ছিল। বিপরীত দিক থেকে পত্মীতলাগামী একটি ভটভটি যাত্রী নিয়ে আসছিল। পথের মধ্যে উপজেলার বাজার মোড় এলাকায় বাস চাপায় ভটভটি আরোহী রমজান আলী আলী মারা যান। ভটভটিতে থাকা অপর এক যাত্রী আহত হয়েছেন। ওসি মোজাহার হোসেন জানান, নিহতের লাশ তার পরিবার নিয়ে গেছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি