ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রমধর্মী এক উৎসব পালিত হলো বেনাপোল কাস্টম হাউসে। বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে রবিবার সকালে শুরু হয় ব্যতিক্রমধর্মী এ অনুুষ্ঠান। 'বৈশাখী উৎসব ও রাজস্ব হালখাতা’।
হালখাতায় ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হয় রাজস্ব। শুধু রাজস্ব আদায় আর মিষ্টি মুখ করানো নয়, ব্যবসায়ীদের আপ্যায়ন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপাপুলি, পাটিসাপটা পিঠা ও পাপড় ভাজা দিয়ে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আমদানি ও রফতানিকারক ব্যবসায়ীরা, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরাসহ কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন, ডেপুটি কমিশনার সাঈদ আহম্মেদ রুবেল, রাফিয়া সুলতানা, মোহাম্মদ জাকির হোসেন, শাকিলা পারভিন ও সহকারী কমিশনার দিপা রানী হালদার।
ইত্তেফাক/আরকেজি
