বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদ হোসেন লিটন (৪৩) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খুলনা-মওয়া মহাসড়কের খান ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদ হোসেন লিটন খুলনার শেখ পাড়া এলাকার তুতামিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহেন্দ্র নাথ রায় বলেন, মহাসড়কে নিষিদ্ধ কাঠ বোঝায় ঘাতক নসিমনটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
