বাবুর সঙ্গে সাবরিনার ডুয়েট গান

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৯

 

g মা হ মু দু ল  আ মি ন

 

 

কণ্ঠশিল্পী সাবরিনা বশির। এর আগে কাজী শুভর সঙ্গে ‘মনটা চিন চিন’ শিরোনামে একটি গানের কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর প্রকাশ করেছেন ‘হূদপিণ্ড’ শিরোনামের আরো একটি গান। সেটা একক গান। গেল পহেলা বৈশাখ উপলক্ষে ডুয়েট গান প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবুর সঙ্গে। গানের শিরোনাম ‘আমার ভিতর ঘরে’। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন তারা। ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। গীতিকার দেলোয়ার আরজুদা শরফের কথায় গানটির সুর করেছেন অভি আকাশ। মিউজিক করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন মিউজিক ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। নতুন গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘সাবরিনা বশির ভালো গান করেন। গানের কথাগুলোও সুন্দর। গানটি শুনে দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ ‘আমার ভিতর ঘরে’ গানটি নিয়ে আশাবাদী সাবরিনা বশির তিনি বলেন, ‘গানটির কথাগুলো চমত্কার। কথার সঙ্গে মিল রেখে লিটু ভাই দারুণ মিউজিক করেছেন। ভিডিওটিও সুন্দর হয়েছে। প্রেম, ভালোবাসা আর প্রিয়জনকে পাওয়ার সুন্দর হাহাকার গানটিতে ফুটে উঠেছে। গানটি মূলত কথানির্ভর। সময়ের চাহিদার কারণে ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটিতে গানটির চমত্কার উপস্থাপনা পাবেন শ্রোতারা। আশা করি , গানটি তাদের ভালো লাগবে।’